লক্ষ্য

সালমানের ‌‌‘ভারত’ নতুন রেকর্ড গড়লো

শেয়ার

প্রতি ঈদে বলিউডে সালমান খানের ছবি মুক্তি পাওয়া রেওয়াজে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এই ঈদে আলি আব্বাস জাফর পরিচালিত ছবি ‘ভারত’। দীর্ঘদিন পর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড ভাইজান। মুক্তির প্রথম দিনেই ৪২ কোটি ৩০ লাখ রুপি ঘরে তুলে নতুন রেকর্ড তৈরি করেছে ‘ভারত’। বুধবার ভারতের ৪ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায় এ ছবি।

এর আগে মুক্তির প্রথম দিন সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ২০১৫ সালের ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনম কাপুর ও অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির দখলে। প্রথম দিন ছবিটির আয় ছিল ৪০ কোটি ৩৫ লাখ রুপি। ‘ভারত’ সেই রেকর্ড গুড়িয়ে দিল।

‘ভারত’-এর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন সালমান-ক্যাটরিনা জুটি। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। এ ছবিতে ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি— প্রায় সবকিছুই কোনো না কোনো অংশে ধরতে চেয়েছেন সালমান।

ছবিতে একজন সাধারণ মানুষের জীবন ও জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস। ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ ও একটা মানুষের জার্নি রয়েছে এখানে, যা আমাদের কাছে অনুপ্রেরণার মতো।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও অভিনয় করেছেন- টাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *