লক্ষ্য

ঢাকার মঞ্চে নোবেলের সঙ্গে ভারতের অঙ্কিত ও সানা খান

শেয়ার

জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া শিল্পী নোবেল। দুই বাংলাতেই জনপ্রিয় এখন তিনি। আইয়ুব বাচ্চু ও জেমসের গানের কাভার গেয়েও দারুন প্রশংসিত হয়েছেন তিনি। 

তাই জি বাংলার ‘সা রে গা মা পা’  নিয়েই  তার ব্যস্ততা। ফলে দেশের দর্শকরা সরাসরি তার গান শুনতে পাচ্ছিলেন না। এবার ঢাকার মঞ্চে সরাসরি গান শুনাবেন নোবেল। একই মঞ্চে গাইবেন বলিউডের ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গানের শিল্পী  অঙ্কিত তিওয়ারি এবং সানা খান।

বাংলাদেশের তাসনিম আনিকা ও ভারতের সানা খান। ১৯ জুলাই যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। 

২৯ জুন দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটি নিয়ে বিস্তারিত জানানো হয়।  এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।

কনসার্টে সিলভার টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার, গোল্ড এর জন্য ৫ হাজার এবং ভিআইপি টিকিটের জন্য ১৫ হাজার টাকা।  ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধা রাখা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *