অর্ন্তজালজানা জরুরি

স্ত্রীসহ করোনায় আক্রান্ত খাঁচা সিনেমার নির্মাতা

শেয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার নির্মাতা আকরাম খান ও তার স্ত্রী ঋতা। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আকরাম খান। তিনি লিখেছেন, ‘প্রতিবেদন এসেছে আমাকে আর ঋতাকে করোনা করুণা করে নাই।’

জানা গেছে, ঋতা একজন চিকিৎসক। নিয়মিতই হাসপাতালে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। চলচ্চিত্র নির্মাতা আকরাম দম্পতির করোনায় আক্রন্ত হওয়ার বিষয়টি জানার পর শোবিজ জগতের অনেকেই তাদের সাহস জোগানোর চেষ্টা করে যাচ্ছেন।

অভিনেত্রী শাহনাজ খুশী তাদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি আশ্চর্য হই নাই। ঋতা রেগুলার স্পটে কাজ করছে। তারপর ঘরে ফিরছে! ডাক্তারদেরও আইসোলেশনের ব্যবস্থা নাই! এটাই তো হবার কথা! খুব চিন্তা হচ্ছে। ওদের সন্তানদের কথা ভেবে ও তার আম্মাকে ভেবে।তুমি অসীম মনোবলওয়ালা ছেলে আকরাম, ঋতাও। আমার বিশ্বাস, তোমরা বিজয়ী হবা অনেক ভালোবাসি ভাই তোমাদের।’

আকরাম খান নির্মিত উল্লেখযোগ্য দুটি চলচ্চিত্র হলো ‘খাঁচা’ ও ‘ঘাসফুল’। এরমধ্যে খাঁচা ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খাঁচা ছবিটির ঝুলিতে উঠেছে বেশকিছু পুরস্কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *