ফলন

প্রধানমন্ত্রীর কাছে অভ্যন্তরীণ বিনিয়োগই শ্রেষ্ঠ: পরিকল্পনামন্ত্রী

শেয়ার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবেশ, সংস্কৃতি ধ্বংস করে বিনিয়োগ চাই না। সর্বোচ্চ চাই আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ। দেশে লাখ লাখ মানুষ, যারা ব্যবসা করেন, শিল্পকারখানা করছেন, তারা যে বিনিয়োগ করবেন, সেটাই আমাদের শ্রেষ্ঠ বিনিয়োগ। আমাদের প্রধানমন্ত্রীও তাই মনে করেন, আমিও তাই মনে করি।

শনিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি : ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি উচ্চশিক্ষিত প্রকৌশলীরা আছেন। বিদেশে চিকিৎসক ভাই-বোনেরা আছেন। অন্যান্য পেশারও আছেন। আশা করছি, পর্যায়ক্রমে সেসব পেশার ব্যক্তিরা নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন।

তিনি বলেন, আপনারা আসুন। আমাদের শেখ হাসিনা সরকার বলছে, এসো, এসো আমাদের ঘরে এসো। আমাদের ঘরে প্রথমে আপনারাই আসবেন।

দেশের অভ্যন্তরে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে এম এ মান্নান বলেন, বহির্বিশ্বে আমাদের যারা ভাই-বোন আছেন, তাদের বিনিয়োগ আশা করব। এবং অন্য যারা আসতে চান, তারাও এখানে আসবেন। নানাভাবে আমাদের আয়োজন হচ্ছে আপনাদের জীবনকে সহজ-সরল করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *