তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা আজ শুরু
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো (সামার) ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা চলবে ৬ জুলাই পর্যন্ত।
ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও। সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

