এরশাদের জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামাজে জানাজায় শামিল হবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় দক্ষিণ প্লাজায় এরশাদের নামাজে জানাজায় অংশ নেবেন।
প্রসঙ্গত, গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তখন থেকেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আজ রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

