প্রয়োজন প্রতিদিন

ব্যবসায়িক স্বার্থে বঙ্গবন্ধুর নাম ব্যবহার না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেয়ার

ব্যবসায়িক ও ব্যক্তিগত স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি সবার প্রতি এ আহ্বান জানিয়েছেন ।

তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন এবং সম্মান করেন তাদের কাছে আমার অনুরোধ, তার নাম ব্যবসার উদ্দেশে ব্যবহার করবেন না।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা জিয়াউর রহমানকে আমাদের স্বাধীনতার ঘোষক বলে দাবি করে তাদের জনগণের আদালতে বিচার হওয়া উচিৎ।

১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের ওপর আলোকপাত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *